Mojaffor Hossain

Mojaffor Hossain

Mojaffor Hossain

Fiction Writer & Literary Critic
  • Home
  • About
    • Biography
    • About Me
  • Writings
  • Book Lists
  • Awards List
  • Books
  • Interviews
  • Donate
  • Reader-Opinion
  • Gallery
  • Contact me
তিমিরযাত্রা

একটা ঘরে অন্ধকারে বসে থাকেন বাবা একা। কারো সঙ্গে কথা বলেন না। অন্য ঘরে এক ধর্ষকামী পুরুষের যৌনদাসত্ব স্বীকার করে নেন মা। মাঝের ঘরে বেড়ে ওঠে এক কিশোর। উপন্যাসের নায়ক। বড়ো হয়ে সে নিজের যৌন পরিচয় নির্ণয় করতে একের পর এক নারীর সামনে দাঁড় করায় নিজেকে। একসঙ্গে স্বামী-স্ত্রী-সন্তান পরিচয়ে থাকলেও তাদের আলাদা একটা পরিচয় আছে। জগৎ আছে।

তাদের সেই পরিচয় এবং অস্বাভাবিক আচরণের কারণ পাঠক জানবেন কিছু বিস্মৃত মানুষের বয়ানে। মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মানবিক অবক্ষয় ও ব্যক্তিগত হতাশার চালচিত্র নিয়ে এই উপন্যাস। কথাসাহিত্যিক মোজাফ্‌ফর হোসেনের ‘তিমিরযাত্রা’ বাংলাদেশের ডেসটোপিয়ান উপন্যাস।

© All Rights Reserved By: Mojaffor Designed & Developed By Webcode Technology