Mojaffor Hossain

Mojaffor Hossain

Mojaffor Hossain

Fiction Writer & Literary Critic
  • Home
  • About
    • Biography
    • About Me
  • Writings
  • Book Lists
  • Awards List
  • Books
  • Interviews
  • Donate
  • Reader-Opinion
  • Gallery
  • Contact me
প্রবন্ধ সংগ্রহ – বিশ্বসাহিত্যের রীতি ও নির্মিতি

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয়েছে প্রবন্ধ সংগ্রহ – বিশ্বসাহিত্যের রীতি ও নির্মিতি

সৌরভী আলম আঁখি
"মোজাফ্ফর হোসেন এর লেখার সাথে আমার পরিচয় মানুষের "মাংসের রেস্তোরাঁ দিয়ে"। লোকটি মারাত্মক রকমের ছোটগল্প লিখে। এবারের বইমেলায় তার 'বানোয়াট জীবনের গল্প' প্রকাশিত হলে পাঠক সমাবেশের উদ্যোগে লেখকের সাথে সাহিত্য আলোচনা করা হয়েছিলো একটা ইন্টারভিউ এর প্রেক্ষিতে। কিন্তু তারও আগে আমি তার লেখা আরেকটি বই পড়ে মুগ্ধ হয়েছিলাম। বইটি আসলে প্রবন্ধ সংকলন। প্রবন্ধ সংগ্রহ - বিশ্বসাহিত্যের রীতি ও নির্মিতি। বইটিতে রয়েছে সাহিত্যে ন্যারেটিভ ও তার নির্মাণের ব্যাপক আলোচনা। ন্যারেটিভ এর প্রকারভেদ, জেন্ডারের সাথে ন্যারেটিভ এর সম্পর্ক। কেননা শিল্পের মূলে আছে ন্যারেটিভ। আলোচনা আছে উপন্যাসের বিভিন্ন মান ও কথা। যেখানে স্থান পেয়েছে কাজুও ইশিগুরোর ভাসমান সাহিত্য থেকে নাতিন বাস্তবতার ওস্তাদ হুয়ান রুলফো। বিশ্বসাহিত্যের খুদে জায়ান্ট থেকে কুন্দেরার আধুনিক উপন্যাস। বইটিতে আরও আছে বিশ্বসাহিত্যের অনুগল্প থেকে নারীবাদী কেট শপা। ছোটগল্পে বিশ্বযুদ্ধের কথক জেমস আর্নেস্ট হেমিংওয়ে থেকে আধুনিক ছোটগল্পের রুপকারবেডগার অ্যালান পো। সাহিত্যে জাদুবাস্তবতা বনাম পরাবাস্তবতা। কাফকা সাহিত্য থেকে রবীন্দ্রসাহিত্য। ডায়াসপোরা সাহিত্য থেকে অনুবাদ সাহিত্য নিয়ে বিস্তর আলোচনা। লিসিস্ট্রাটার 'সেক্স স্ট্রাইক' তথা নারীর যুদ্ধবিরোধী অস্ত্র থেকে বিশ্ব সাহিত্যে রবীন্দ্রচর্চা। এক কথায় এই বইয়ের আলোচনার বিষয়বস্তু কয়েকটা উপন্যাস পাঠের চেয়েও বেশি তথ্যবহুল। যা ধারণ করতে আপনার সাহিত্য সম্পর্কে অত্যধিক জ্ঞান থাকার প্রয়োজন নেই। তবে বইটি পড়ে আপনার মনের জ্ঞানপিপাসা বেড়ে যাবে কয়েকগুণে। একজন লেখকের প্রাপ্তি এখানেই। "

© All Rights Reserved By: Mojaffor Designed & Developed By Webcode Technology