Mojaffor Hossain

Mojaffor Hossain

Mojaffor Hossain

Fiction Writer & Literary Critic
  • Home
  • About
    • Biography
    • About Me
  • Writings
  • Book Lists
  • Awards List
  • Books
  • Interviews
  • Donate
  • Reader-Opinion
  • Gallery
  • Contact me
লেখকের হ্যান্ডবুক: সাহিত্যে ন্যারেটিভ

লেখকের হ্যান্ডবুক: সাহিত্যে ন্যারেটিভ, বইটি প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ।

অনলাইন লিংক

 

Syeda Sharmilee Jahan Rumi
পড়ে শেষ করলাম লেখকের হ্যান্ডবুক বইটি । ক্ষুধার্ত ছিলাম এমন একটি বইয়ের জন্য । এটি কোনো গল্পগ্রন্থ/উপন্যাস নয় । বিশ্ব সাহিত্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনামূলক একটি বই । এতে সাহিত্যের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ; যা পড়ে লেখক ও পাঠক উভয়ই উপকৃত হবেন । বইটিতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার মাঝে আছে: ক....সাহিত্যে ন্যারেটিভ - ন্যারেটিভের রীতি ও নির্মিতি, প্লট, সেটিং, অ্যালিউশ, আয়রনি, অ্যালিগরিক্যাল ন্যারেটিভ, উত্তরাধুনিক ন্যারেটিভ, মেটান্যারেটিভ , গ্রান্ডন্যারেটিভ, মেটাফিকশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা আছে এ পর্বে । বিষয়বস্তর নামগুলো দূর্বোধ্য লাগছে ? উল্লেখিত দু'টি বিষয় তুলে ধরছি তবে - * ন্যারেটিভ - সাধারণত ন্যারেটিভ বলতে আমরা গল্প বলার শৈলী বা কৌশলগত দিক বুঝি । অর্থাৎ ন্যারেটিভ হলো - গল্পে কতগুলো ঘটনার যৌক্তিক সম্পর্ক স্থাপন করে একটি গল্প তৈরি করা । আবার ঘটনাগুলো যদি ভিন্নভাবে জোড়া দেয়া হয় তো একই গল্পের ভিন্ন একটা ন্যারেটিভ পাব আমরা । * অ্যালিউশ বা অ্যালিউশন - একটি গল্প/কবিতা/উপন্যাসে লেখক/কবিগণ ইতিহাস,পুরান,ধর্ম,দর্শন,ব্যক্তি কিংবা অন্য সাহিত্যকর্ম থেকে যেসব উদাহরণ বা প্রসঙ্গ টানেন তা অ্যালিউশন। যেমন- কোনো রোমান্টিক গল্পের নায়ক-নায়িকার প্রেমের গভীরতা বোঝাতে লেখক রোমিও-জুলিয়েটের উদাহরণ টানেন। এখানে রোমিও-জুলিয়েট অ্যালিউশন। এভাবে প্রতিটি বিষয় যথাসাধ্য সহজ করে পাঠকের জন্য লিখেছেন লেখক মোজাফ্ফর হোসেন । মুগ্ধ হয়ে পড়ে গেছি লাইনের পর লাইন । যারা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেননি তারা জ্ঞানার্জন করতে পারবেন । বইটিতে আর্নেস্ট হেমিংওয়ে-এর লেখা ছোটোগল্প "বৃষ্টিদিনে বেড়াল" গল্পটির অনুবাদ করে , ছয়টি দৃষ্টিভঙ্গীতে ( নারীবাদী সমালোচনা, মনস্তাত্বিক পাঠ, জীবনীভিত্তিক পাঠ, ঐতিহাসিক পাঠ, অস্তিত্ববাদী পাঠ, পুরাণভিত্তিক পাঠ) সমালোচনা মূলক আলোচনা করা হয়েছে । ছোট্ট একটি গল্পের ভেতর , এত এত দৃষ্টিকোণ থেকে এত গভীর ভাবনার বিষয় লুকিয়ে থাকতে পারে ভেবে আশ্চর্য হয়েছি । লেখককে ধন্যবাদ । গ্রন্থটিতে এমনতর অভিভূত হবার মতো আরো আছে অনুবাদ সাহিত্য , ডায়াসপোরা সাহিত্য, সাহিত্যতত্ব, জাদুবাস্তববাদ ন্যারেটিভ, ন্যারেটিভের ঐতিহ্য ইত্যাদি । প্রতিটি বিষয় বর্ণনার সময় লেখক বিভিন্ন সাহিত্যিক ও তাদের সৃষ্টি নিয়ে আলোচনা করে উদাহরণ টেনেছেন । এতে করে পাঠকের আলোচ্য বিষয়গুলো বুঝতে সুবিধা হয়েছে । তবে এক্ষেত্রে পাঠকের একটি সীমাবদ্ধতা হলো, উক্ত উপন্যাসগুলো যদি পড়া না থাকে বা ওগুলো সম্পর্কে ধারণা না থাকে তবে আলোচনাগুলো বুঝতে অসুবিধা হবে । যেমন - গ্রন্থটির অনেকাংশ জুড়ে জাদুবাস্তব সাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে । সাহিত্যিক শহীদুল জহির - এর জাদুবাস্তব ছোটোগল্প "কাঠুরে ও দাঁড়কাক" আমি পড়েছিলাম আগেই ; ফলে জাদুবাস্তব সাহিত্য নিয়ে আলোচনার অংশগুলো ধরতে পেরেছি সহজেই । তবে পাঠকের আন্তরিক ও অনুসন্ধিৎসু মন এ সীমাবদ্ধতা কাটাতে পারে , গ্রন্থে উল্লেখিত উপন্যাসগুলো নিয়ে আলাদা করে একটু জেনে নিয়ে । লেখককে আন্তরিক ধন্যবাদ জ্ঞানসম্মৃদ্ধ এই গ্রন্থটি লেখার জন্য । আশা করি উনার কাছ থেকে এমন বই আরো পাব।
অরণ্য সৌরভ
এর আগে অ্যালিউশ বিষয়ে আমার টোটালি ধারণা ছিল না। নামটি জটিল মনে হলেও বিষয়টা সহজ।…বইটি ৬টি অধ্যায়ে ৪৫টি অনুচ্ছেদে মলাটবদ্ধ করা হয়েছে। বিশেষ করে সাহিত্যের (ইংরেজি+বাংলা) শিক্ষার্থীরা বইটি পড়ে সহজে অনেক কিছু জানতে পারবে। কারণ প্রতিটি অনুচ্ছেদ লেখকের মতামতসহ বিশ্ব+দেশিয়সাহিত্য থেকে উদাহরণ টেনে টেনে বিষয়টিকে হাতেকলমে শেখার মতো করে রচনা করা হয়েছে।
Rabbani Numani
: 'লেখকের হ্যান্ডবুক' পাঠান্তে কিছু কথা না বললে বিবেকের কাছেই দায়বদ্ধ থেকে যাবো। এমন একটা বই লেখার জন্য লেখকের প্রশংসাই শুধু নয়, কৃতজ্ঞতা আদায় করা জরুরি। মোজাফ্ফর ভাই, এমন একটা বই পড়ে আমি আপনার কাছে শুধু কৃতজ্ঞই না, ঋণীও। বইটি পড়ে আমার মনে হয়েছে কেনো আরও ৫/৭ বছর আগে পড়লাম না? কেনো ৫/৭ বছর আগে এরকম একটা বই বাজারে আসলো না? দীর্ঘদিন ধরেই আমি এমন একটা বই খুঁজছিলাম।
Moushumi Quader
এখন পড়ছি মোজাফ্ফর হোসেন এর ‘সাহিত্যে ন্যারেটিভ- লেখকের হ্যান্ডবুক'বইটি। খুবই তথ্যপূর্ণ গবেষনামূলক কাজ। বিশেষ করে যারা সাহিত্য চর্চা করেন তাদের জন্যে জরুরীতো বটেই। গল্পকারদের জন্য আরও জরুরী। আমরা অনেকেই দেদারসে গল্প লিখে যাই। কেউ অনেক ভেবে লেখেন, কারও বা গল্প বলাটা মজ্জাগত। একটা দৃশ্য দেখে মগজে ধারণ করে সেটাকে গল্পের ছলে বলে ফেলতে ততখানি বেগ পেতে হয় না তাঁদের। কিন্তু এই গল্প বলা এবং ‘ন্যারেটিভ’ এর মধ্যে যে একটা তাত্ত্বিক পার্থক্য আছে অর্থাৎ একটি গল্পের ভেতর ভিন্নভিন্ন ঘটনা জোড়া দেওয়ার সময় যে আমরা নানা ন্যারেটিভ পাই সেই বিষটির বিস্তারিত বর্ণনা আছে এই বইটিতে।
Sharmin Sultana Shamoly:
গত তিনদিন ধরে বইটা পড়লাম। আমার মনে হয়, লেখক না হলেও পাঠকের জন্য এই বইটা সুন্দর বই হতে পারে। কারণ সাহিত্যিক পরিভাষা এবং দেশ-বিদেশের সাহিত্যিকের লেখার বিষয়বস্তু এবং তাদের মনোজগৎ সম্পর্কে ধারণা থাকলে সাহিত্যের সাথে ভালো বোঝাপড়া তৈরি হয়৷ এক্ষেত্রে এই বইটা চমৎকার একটা উদাহরণ হতে পারে। বইটা পড়ে আমি উপকৃত হয়েছি।

© All Rights Reserved By: Mojaffor Designed & Developed By Webcode Technology