সমাজে নৈরাজ্যবাদী নারী দরকার!
Published On June 28, 2023পৃথিবীতে পুরুষের (পুরুষতান্ত্রিক) প্রভাব প্রতিপত্তি শুধুমাত্র নীতিবাদী মানবিক পুরুষদের দ্বারা তৈরি হয়নি। লক্ষ লক্ষ খুনি, নৈরাজ্যবাদী, দুর্নীতিবাজ পুরুষেরও বড়ো “অবদান” আছে এর পেছনে। তাই শান্তিপূর্ণভাবে নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ তৈরির আন্দোলনে নারীর আইনি ও সামাজিক কিছু অধিকার অর্জিত হতে পারে বটে। কিন্তু সমাজে নারীর প্রভাব প্রতিপত্তি তৈরিতে এবং পুরুষতান্ত্রিক (অপ)ক্ষমতার কাঠামোতে চিড় ধরাতে প্রয়োজন প্রভাবশালী ‘নৈরাজ্যবাদী’ নারী শক্তি। যে প্রভাব (পুরুষতান্ত্রিকতা) হত্যা, শক্তিমত্তা, ক্ষমতা ও ভীতি দিয়ে প্রতিষ্ঠিত, সেই ক্ষমতাকে সেই একই কায়দায় চ্যালেঞ্জ করতে হবে। নারী শুধু মাদার তেরেসা হবেন, পুরুষরাই কেবল হিটলার হতে পারবে, এই ধারণাটাও পুরুষতান্ত্রিক। এই কারণে সারাদেশে লক্ষ কোটি পুরুষ ধুমপান করলে কিছু হয় না, টিএসসিতে একটা মেয়ে ধুমপান করলে সমাজ নষ্ট হয়ে যায়। এমনকি সুশীলরাও বলেন, ধুমপান তো খারাপ অভ্যাস, এ আবার কেমন সমতা? এতো গেল সামান্য ধুমপানের কথা!
এই কারণে দেখবেন, আল্ট্রা নারীবাদীরা সব সমাজেই গালি খান, এমনকি মডারেট নারীবাদীরাও তাদের গালি দেন। অথচ, কথিত “উচ্ছৃঙ্খলতা” দিয়েই নারীবিষয়ে উচ্চমাত্রার ‘প্রটেক্টিভ’ এই সমাজে সবচেয়ে বড়ো ধাক্কাটা দেয়া যায়।

Leave a Comment